Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর)  বিকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি থানা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রজি উল্লাহ খানের সভাপতিত্বে এসআই খাইরুল বাশারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওকিল বিশ্বাস, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, দৈনিক একাত্তরের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম, ফটো সাংবাদিক সুমন আহমদ, দৈনিক উত্তর পূর্ব পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি কবির আহমদ।

সভায় উপস্থিত ছিলেন থানার এসআই মাসদুজ্জামান, রাজীব চৌধুরী, স্বপন মিয়া, মোস্তাক আহমদ, এএসআই নূর নবী মোড়ল, কাশেম, খসরু, শামীম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.