Sylhet Today 24 PRINT

কানাইঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কানাইঘাট প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

সিলেটের কানাইঘাট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার বিকেল ৩টায় উপজেলা সদরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপজেলা কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, থানা পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজনরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি পুলিশিং ডের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর সভাপতিত্বে ও এস আই ময়নুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, কমিউনিটি পুলিশের উপজেলা উপদেষ্টা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকীর, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, ঝিংগাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, আওয়ামী লীগ নেতা রিংকু চক্রবর্তী, কানাইঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, হাজী মখদ্দুছ আলী, খেয়াঘাট পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মালিক মানিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.