Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ওসমানীনগর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগান কে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে থানা পুলিশের আয়োজনে পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ৩টায় এ উপলক্ষে ওসমানীনগর থানা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি সিলেট-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে থানার মিলনায়তনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ সদস্য আবদাল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) এস এম মাইন উদ্দিন, গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাদীপুর ইউপি চেয়ারম্যান হাজি আব্দুর রব, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যুব লীগের সহ সভাপতি ইকবাল আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ।

এছাড়াও ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.