দিরাই প্রতিনিধি | ২৭ অক্টোবর, ২০১৯
দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যায়যায়দিন ও কালনী ভিউ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম সর্দার (মুজাহিদ সর্দার) কে সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সুনামগঞ্জ শহরের পৌর বিপণির কার্যালয়ে এক মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে তাকে সহ-সভাপতি মনোনীত করা হয়।
সহ-সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দিরাই অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এমদাদুল হক সোহাগ, কল্লোল তালুকদার, সাধারণ সম্পাদক সুবীর দেব শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, মোহাম্মদ মিয়া, সালমান মিয়া, অর্থ সম্পাদক মুক্তার হোসেন, সহ-অর্থ সম্পাদক হাম্মাদ আহমদ, দপ্তর সম্পাদক নাবিল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুম্মান আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসরাফ আহমদ, সদস্য উমেদ আলী, শায়েখ আহমদ, সালে আহমদ, সাঈদ আহমদ, জুনেদ মিয়া প্রমুখ।