Sylhet Today 24 PRINT

মাধবপুরে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রাম থেকে তানজিনা আক্তার (১৯) নামে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে। রোববার সকালে থানার উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম লাশ উদ্ধা করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে তানজিনা আক্তার মাধবপুর উপজেলার সায়হাম কটন মিলে চাকুরি করতেন। চাকরি করার সুবিধার্থে তানজিনা তার বান্ধবি কে নিয়ে ইটাখোলা গ্রামের আকছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার রাতে তানজিনার রুমমেট ব্রাহ্মণবাড়িয়া জেলার বাড়ঘড়িয়া গ্রামের তানজিনা নাইট ডিউটিতে যান। রোববার সকালে তানজিনা এসে দরজা ধাক্কা দিলে দরজা বন্ধ পায়। পরে স্থানীয় লোকজনদের নিয়ে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের তীরের সঙ্গে তানজিনার লাশ ঝুলছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে তা এখনো পরিষ্কার নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.