Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ১১ হাজার টাকা জরিমানা করেছেন।

রোববার (২৭ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ মাধবপুর বাজারে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে  ভেজাল ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হোটেল কুঠুমবাড়িকে ৫ হাজার , সততা মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার , লোকনাথ কমসেটিকস কে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কয়েকটি হোটেল কে সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানার এএসআই দেলোয়ার হোসেন, মাধবপুর পৌর স্যানিটেশন কর্মকর্তা স্বরজিত রায় ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.