Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৯

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে বিএনপি ও অন্যান্য দল থেকে ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগে যোগদানের হিড়িক পড়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে কয়েকদিনে বিএনপির প্রভাবশালী নেতাকর্মী সহ অন্যান্য দল থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

ঢাকা দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওল­ী, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি, আওয়ামীলীগের পৃষ্ঠপোষক, মুক্তিযুদ্ধের সংগঠক, গোলাপগঞ্জ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা দক্ষিণ মাদ্রাসার সূরা ও আমেলা কমিটির অন্যতম সদস্য মো. আব্দুল মজিদ রওশনের হাতে ফুল দিয়ে এসব নেতাকর্মী আওয়ামীলীগের যোগ দেন। এসময় যোগদানকরা নেতাকর্মীরা জানান, ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রওশনের হাত ধরে তারা আওয়ামীলীগে যোগ দেন।

আওয়ামীলীগে যোগ দেয়া সমছু মিয়া, কুটু মিয়া, জলিল উদ্দিন, আলম আহমদ, সুমন আহমদ, ফখরু মিয়া, সোনা মিয়া, আবুল হোসেন, বকুল মিয়া, হেলাল উদ্দিন জানান, বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়ন ও এলাকায় সাধারণ মানুষের সাথে সমন্বয়ের কারণে উদ্বুদ্ধ হয়ে আমরা আওয়ামী লীগে যোগ দিয়েছি।  বাকি জীবনটা এ দলের সাথেই কাটিয়ে দিতে চাই।

ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মজিদ রওশন জানান, বর্তমান সরকার সিলেট সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। এক সময়ের বিরোধীরাও এখন এই সত্য উপলব্ধি করে শুধু মুখে স্বীকারই করছেন না তারা আওয়ামী লীগের পতাকা তলে সামিল হচ্ছেন। এটা নিশ্চয় দলের জন্য ভালো দিক। আমি এ জন্য তাদের সাধুবাদ জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.