Sylhet Today 24 PRINT

রিক্সা চালকদের মধ্যে ইউনিক সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৯

ইউনিক সোসাইটির উদ্যোগে সিলেটের রিক্সা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি বলেন, রিক্সা চালকরা সমাজের নিম্ন আয়ের মানুষ। তারা রোদ বৃষ্টি সহ নানা প্রতিকূলতার মধ্যে আমাদের সেবা দিয়ে যাচ্ছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ইউনিক সোসাইটির মতো এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে অন্যান্য সামাজিক সংগঠনের এগিয়ে আসা আহবান জানান। পরিশেষে তিনি ইউনিক সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

সংগঠনের সভাপতি মো. মহররম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুলাহ'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য উপ কমিটির সদস্য ডা. নাজরা চৌধুরী ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের ট্রেজারার ইঞ্জি. মঈনুল ইসলাম চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি- মনিরুল হক চৌধুরী বাপ্পি, জাবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু আহমদ সাংগঠনিক সম্পাদক- আলী হোসেন রাহী, অর্থ সম্পাদক ফাতেমা আক্তার, প্রচার সম্পাদক- নাজমুল ইসলাম, সহ সম্পাদক- প্রিয়াস, সদস্য জুবের আহমদ, শাওন মাহমুদ, সাগর, মারুফ, আদনান, জাকির,নাহিদ, আলমগীর, তাহমিদ, রুহুল আমিন, সিনথিয়া, মতিউর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.