Sylhet Today 24 PRINT

ছাতকে সুরমা নদীতে অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে নৌ- পরিবহন মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি নৌ-যান থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সুরমা নদীতে অভিযান পরিচালনা করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন।

এসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ইন্সপেক্টর শাহজাহান সিরাজ সাথে ছিলেন। অভ্যন্তরীণ নৌ-যান চলাচল আইনের বিভিন্ন ধারায় এসব নৌ-যান থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.