Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার থেকে যুবক নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজার পৌর শহরের ইসলামবাগ এলাকার আবুল মঞ্জুর রবিন (৩২) নামের এক যুবকের সন্ধানে ধারে ধারে ঘুরছে তার পরিবার। গত ২৫ অক্টবর থেকে সে নিখোঁজ।

রবিনের পারিবারিক সুত্রে জানাযায়, শহরের শ্রীমঙ্গল রোডে বাসস্ট্যান্ড এলাকায় সর্বশেষ রবিনকে দেখা যায়। সেইদিন থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তিনি চিকিৎসকের তত্ববধানে ছিলেন। নিখোঁজের সময় রবিনের পায়ে ছিল স্যানডেল, নীল রঙের টাইপের শার্ট এবং কালো রঙের জিন্স প্যান্ট, মাথায় লাল এবং সোনালি রঙের টুপি।তার উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি।

কেউ রবিনের সন্ধান পেলে মোবাইল ফোনে পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার। যোগাযোগের নাম্বার ০১৭১২৭২৪৯৪৭

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রবিনের নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারন ডায়রি করেছে তার পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.