Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩ মাতালের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ৩ মাতালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাসনূভা নাশতারান ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৩ মাতালকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম জানান, ওইদিন এএসআই আহিন আহমেদের নেতৃত্বে বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীশাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী জেলার নরসিংদী গ্রামের সুমন মিয়া (২৯), নবীউল আলম সিদ্দিকী (৩০) এবং একই এলাকার বকুল মিয়া (২৭) মাদক সেবন করে মাতলামি করার সময় আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.