Sylhet Today 24 PRINT

শাহপরানে ইয়াবাসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক |  ২৮ অক্টোবর, ২০১৯

সিলেটের শাহপরান থেকে ১০৩ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাতে ৯টা ২০ মিনিটে সৈয়দানীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সৈয়দ নয়ন (৩৮) সিলেটের শাহপরানের প্রয়াত আব্দুল হামিদের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার ৬শত টাকা।

এসআই মো. মনোজ মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করলে শাহপরান (রহ.) থানার মামলা নং-১৫ তাং-২৭/১০/১৯খ্রিঃ রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.