Sylhet Today 24 PRINT

দিরাইয়ে পৌর মেয়র মোশাররফ মিয়াকে সংবর্ধনা

দিরাই প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৯

যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত সফর শেষে দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা ছাদ উদ্দিন,এহিয়া চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মোহন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা শাহ আলম সর্দার, রুবেল সর্দার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ রায়সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মেয়র মোশাররফ মিয়া দিরাই মদনপুর সড়কের পাথারিয়া বাজারে আসলে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে অভ্যর্থনা জানানো হয়।


সংবর্ধনার শুরুতে পৌর মেয়র মোশাররফ মিয়াকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও পৌর পরিষদ, শ্রমিক সমিতি, ফার্মেসি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.