Sylhet Today 24 PRINT

জুড়ীতে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

জুড়ী প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। সোমবার (২৮ অক্টোবর) সকালে এ  শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন তিনি।

এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, ২নং পূর্বজুড়ী ইউনিয়নে অবস্থিত হাজী আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজ, পূর্ব জুড়ী ইউনিয়নের হোছনআলী উচ্চ  বিদ্যালয় ও হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়।
 
পরিদর্শনের সময় ২নং পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ৮নং গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমাইন রশিদ রাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম  আহবায়ক আব্দুল হান্নানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.