Sylhet Today 24 PRINT

২২নং ওয়ার্ডে আ’লীগের সভাপতি ডা. ওয়াহিদ, সম্পাদক মাসুম

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৯

সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হয়েছেন ডা. মো: ওয়াহিদ সাধারণ সম্পাদক হয়েছেন ফজলে রাব্বি চৌধুরী মাসুম।

এ দিকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে মহানগরীর সবকটি ওয়ার্ডে সম্মেলন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশে সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিতও হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর মহানগরের ২২নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী ফলিকের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সদস্য সিটি কাউন্সিলার ছালেহ আহমদ সেলিমের পরিচালনায় সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক শফিুল আলম চৌধুরী নাদেল, নুরুল ইসলাম পুতুল, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, সদস্য জামাল চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.