Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে চালককে মারধর করে মিশুক ছিনতাই

বানিয়াচং প্রতিনিধি  |  ২৯ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক চালক মারধর করে মিশুক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর বানিয়াচং শরীফউদ্দিন রোডের চান্দেরভাঙায় এ ঘটনা ঘটে। চালক ইছমত মিয়া বানিয়াচং ১নং ইউনিয়নের জামালপুর (চান্দপুর) মহল্লার নুর হোসেন মিয়ার পুত্র।

মিশুক চালক ইছমত মিয়া জানান, উপজেলার সারং বাজার থেকে ৪ জন যাত্রী শরীফখানী যাবে বলে তার গাড়িতে উঠে। নির্ধারিত স্থানে পৌঁছার পর গাড়ি থামাতে বলে যাত্রীরা। ইছমত গাড়ি থামালে যাত্রী বেশে উঠা দুর্বৃত্তরা তাকে মারধর করে তার পরনের কাপড় খুলে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার মধ্যে ফেলে রাখে। এদের মধ্যে একজন চিৎকার না করার জন্য তার বুকে ছুরি ধরে রাখে। এরই মধ্যে মিশুকটি নিয়ে দ্রুত চলে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে দুই পথচারী আসলে চালক ইছমতকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তারা তাকে উদ্ধার করে স্থানীয় ইউপি অফিসে নিয়ে আসে দুই পথচারী।

চালক ইছমত মিয়া জানান, এই মিশুকটি তিনি ভাড়ায় চালাতেন। দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.