Sylhet Today 24 PRINT

সুরমা মার্কেট থেকে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০১৯

সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (২৮) সিলেটের কোম্পানীগঞ্জের পশ্চিম নারায়নপুর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।

তার বিরুদ্ধে ছাতক থানায় মামলা রয়েছে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.