Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা থেকে তিন কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টায় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম (৫৫) সিলেটের কোম্পানীগঞ্জের বরম সিদ্দিপুর গ্রামের প্রয়াত হিরা চান মিয়ার ছেলে এবং মো. মুরাদ মিয়া (৪৯) সুনামগঞ্জ সদরের আরফিন নগর গ্রামের প্রয়াত আব্দুর রশিদ মিয়ার ছেলে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.