Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে শিল্প মালিক ও ব্যবসায়ীদের সাথে পল্লী বিদ্যুতের মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের শিল্প মালিক ও ব্যবসায়ীদের নিয়ে পল্লী বিদ্যুতের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেকের সভাপতিত্বে ও তরুণ ব্যবসায়ী লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহক সেবা ও সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুনুর রশিদ।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ 'আমার গ্রাম আমার শহর' এই স্লোগানকে বাস্তবে পরিণত করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই আলোকে ৫০ কিলো লোডে বিনামূল্যে ট্রান্সফরমার দেয়া হচ্ছে। আগের যেখানে মিল, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে লোড জটিলতা ছিল, এখন সেই জটিলতা নিরসন করে বিনামূল্যে ৫০ কিলো লোডের ট্রান্সফরমার গ্রাহকদেরকে দেয়া হচ্ছে। এতে গ্রাম পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুল আলম।

শিল্প মালিক ও ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হক কামাল, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, মাওলানা মুমিন আহমদ শাকিল, কাজী শামিম আহমদ, শিহাব উদ্দিন, আছমান উদ্দিন, শাহাব উদ্দিন, আলকাছ আহমদ, দিলাল আহমদ, আতিক আহমদ, তৈয়ব আলী, পল্লী বিদ্যুতের পিইউসি খুরশেদ আলী প্রমুখ।

এ সময় ব্যবসায়ীরা গোলাপগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হওয়ায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে গ্রাহক সুবিধা আরও বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.