Sylhet Today 24 PRINT

দিরাইয়ে পুষ্টি কমিটির অবহিতকরণ বিষয়ক কর্মশালা

দিরাই প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পরিচালনা সহায়িকা অবহিতকরণ,বার্ষিক পুষ্টি পরিকল্পনার খসড়া পর্যালোচনা বিষয়ক কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ দেব কর্মশালার ও বার্ষিক পুষ্টি পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যে উপর গুরুত্বারোপ করেন।  

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম চৌধুরী।

এলাকার পিছিয়ে পড়া পুষ্টি পরিস্থিতির অবস্থা বর্ণনা করে তিনি বলেন, পুষ্টি উন্নয়নে সমন্বিত ভাবে কাজ করতে হবে। বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে আমরা ২০২৫ সালের মধ্যে সরকারি ভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করতে পারব।  

জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকার উপর বক্তব্য দেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব (প্রতিনিধি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা., সুমন রায় চৌধুরী।

কেয়ার বাংলাদেশের কানেক্টিভ ইমপ্যাক্ট ফর নিউট্রিশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার অরুপ রতন দাশ ও কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার হাসানউজ্জামানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান, ৯টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সিএসজি সদস্য এবং গণমাধ্যমকর্মীবৃন্দ ।

সভায় ২০১৯-২০ অর্থ বছরের জন্য একটি বার্ষিক পুষ্টি পরিকল্পনা যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত করা হয়। এবং শীঘ্র তা জেলা পুষ্টি সমন্বয় কমিটির কাছে পেশ করা হবে বলে সিদ্ধান্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.