Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় গাড়ি চাপায় সজারুর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৯

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাড়ি চাপায় ১টি সজারুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানর প্রবেশ পথ সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায়  গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায় সজারুটি। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন ও লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন রাতে গাড়ি চাপায় ১টি সজারুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সতর্ক হয়ে ধীর গতিতে যানবাহন চালানোর জন্য গাড়ি চালকদের নিয়ে সোমবার সকালে উদ্যানের ভিতরে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সর্তকতা সভার রাতেই সজারুটি গাড়িচাপা দেন এক চালক।

ঘটনার খবর পেয়ে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা রাস্তা থেকে মৃত সজারু উদ্ধার করে মাটি চাপা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.