Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৯

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার আইনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় এই প্রতিষ্ঠানগুলো থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার পুরান বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আমান ভেরাইটিজ ষ্টোরকে ১০ হাজার টাকা, দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা এবং সূর্য মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। এসময় থানা পুলিশের কয়েকজন সদস্য ছাড়াও তার সঙ্গে ছিলেন উপজেলা স্যানেটারী কর্মকর্তা অলিক গোবিন্দ সরকার।

ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বর্ণালী পাল বলেন, ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.