Sylhet Today 24 PRINT

বড়লেখায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৯

মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রিসহ নানা কারণে মৌলভীবাজারের বড়লেখায় তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা শহরের মসজিদ মার্কেট, রেলওয়ে মার্কেট, পৌর মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানে নেতৃত্ব দেন।   

অভিযানকালে ময়না মিয়া ও জেসমিন নাহার নামের দুইজন ক্রেতার তাৎক্ষণিক অভিযোগে প্রেক্ষিতে ছায়েদ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার ২শ’ টাকা এবং তাজুল ইসলাম এন্ড সন্সকে ৩ হাজার ২শ’ টাকা, পৌর মার্কেটের রতন ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে অভিযোগকারী গণকে জরিমানার ২৫ শতাংশ টাকা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.