Sylhet Today 24 PRINT

বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

বড়লেখা প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখা শহরের রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ, মুঠোফোনের ব্যবহার ও মাদক নির্মূল বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়ে এই সভা হয়। লাইসিয়াম স্কুল সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মসরুর আলম চৌধুরী, মো. রিয়াজুল ইসলাম, দাতা সদস্য দুদু মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.