Sylhet Today 24 PRINT

‘তারেকের নির্দেশনায় বিএনপিকে শক্তিশালী করা হচ্ছে’

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তৃনমূল নেতাকর্মীরা দলের প্রাণ তাই বিএনপি তৃনমূল থেকে দল পুনর্গঠনের কাজ শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপিকে অতীতের যে কোন সময়ের তুলনায় শক্তিশালী করে তোলা হচ্ছে। অচিরেই জাতি এর সুফল ভোগ করবে। কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা আসলে সকল স্তরের নেতাকর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির পক্ষ থেকে দলের সকল পর্যায়ে দল পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করার কাজ চলছে। সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে সফল ও সার্থক করে তোলার জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, কারান্তরীণ খালেদা জিয়া গুরুতর অসুস্থ। কিন্তু সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিয়ে মিথ্যাচার করছে। সরকারের প্রতিহিংসামুলক মনোভাবের কারণে আদালতের মাধ্যমে দেশনেত্রীর মুক্তি সম্ভব নয়। কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে নগরীর মেন্দিবাগ সংলগ্ন একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, এম. এ হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, মঈনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী মিলু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.