Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে হাসন রাজা একাডেমীর নাম পরিবর্তনের প্রতিবাদ সংস্কৃতিকর্মীদের

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জে মরমী কবি হাসন রাজার নামে নির্মাণাধীন ‘হাসন রাজা একাডেমী’ নাম পরিবর্তনের প্রতিবাদে মনববন্ধন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ঐতিহাসিক আলফাত স্কয়ারে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি গোষষ্ঠির আপত্তির মুখে সম্প্রতি 'হাসন রাজা একাডেমীর' নাম বদলে 'শিল্পকলা একাডেমী' হিসেবে নামকরণ করা হয়। আজ এর প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা। প্রতিবাদ কর্মসূচীতে নামকরণবিরোধীদের নিন্দা জানিয়ে সংস্কৃতিকর্মীরা অবিলম্বে এই ষড়যন্ত্র থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, ১৯৭৫ সনে জাতির জনক ২৫ হাজার টাকা অনুদান দিয়ে সুনামগঞ্জে হাসন রাজা একাডেমী নির্মাণে প্রাথমিক উদ্যোগ নেন। কিন্ত তিনি সপরিবারে শহীদ হওয়ায় কাজটি থমকে যায়।
২০০৮ সালে সিলেটে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুনামগঞ্জে হাসন একাডেমি নির্মাণের প্রস্তাব গৃহিত হয়। ২০১১ সালে শেখ হাসিনার সরকার ফের হাসন একাডেমি নির্মাণের উদ্যোগ নেন। একনেকে হাসন একাডেমি নামে প্রকল্প অনুমোদন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ, প্ল্যানিং কমিশনে পাশ এবং জেলা পরিষদ থেকে হাসন একাডেমি নামেই ভূমি বরাদ্দের পর প্রায় ১ কোটি টাকা ব্যয়ে একাডেমির কাজ সম্পন্ন হয়েছে। এর আগেই স্থানীয় প্রভাবশালীদের চাপের কারণে সংস্কৃতিমন্ত্রণালয় হাসন রাজা একাডেমীর বদলে ‘শিল্পকলা একাডেমী’ ভবন হিসেবে নামকরণের প্রস্তাব পাশ করেছে।

এতে বক্তব্য রাখেন শিল্পী মলয় চক্রবর্তী রাজু, সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী, নূর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জের সুশীলসমাজ পরিচিত একটি কুচক্রি মহল মরমী কবি হাসন রাজার নাম সুনামগঞ্জ থেকে মুছে দিতে নামকরণ বিরোধী ষড়যন্ত্র করেছে। কিন্তু সুনামগঞ্জবাসী বেঁচে থাকতে এই কুচিক্রদের স্বপ্নপূরণ হতে দেওয়া যাবে না। হাসন রাজা একাডেমীকে এই নামেই শীঘ্রই উদ্বোধনের আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.