Sylhet Today 24 PRINT

জামালগঞ্জ থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকা থেকে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ।
    
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন চাঁনপুর গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে ১১ কেজি গাঁজা ও ১ টি মোবাইলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. রোমান মিয়া (১৯), পিতা- ওয়াছকুরুনী, সাং- গামাইরতলা, থানা- বিশম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.