Sylhet Today 24 PRINT

কুশিয়ারায় জালে আটকা পড়লো ১০০ কেজি ওজনের বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক  |  ৩০ অক্টোবর, ২০১৯

ফাইল ছবি

কুশিয়ারা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। যা বিক্রির জন্য কিনে এনেছেন সিলেট নগরীর লালাবাজারের এক মৎস্য ব্যবসায়ী। এই মাছটি বিক্রির জন্য মঙ্গলবার সন্ধ্যায় নগরীতে মাইকিং করিয়েছেন তিনি। বুধবার লালবাজারে এটি বিক্রি হবে।

জানা যায়, মঙ্গলবার ভোরে কুশিয়ারা নদীতে বাঘাইড় মাছটি জেলেদের জালে আটকা পড়ে। দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মোহাম্মদ মোফাজ্জল আহমদ। তিনি মাছটির প্রতিকেজির দাম হাঁকছেন দেড় হাজার টাকা।

ব্যবসায়ী  মোফাজ্জল আহমদ জানান, সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। বাজারে এই এত বড় মাছ উঠেছে বিষয়টি তিনি মাইকিংও করিয়েছেন নগরীতে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন।

তিনি বলেন, বুধবার সকালে মাছটি কেটে বিক্রি করা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.