Sylhet Today 24 PRINT

সিলেটের সিনিয়র আইনজীবী দেবাশীষ সেন আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০১৯

সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট দেবাশীষ সেন (৭৭) আর নেই।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ৫টা ৩৫ মিনিটে সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও স্ত্রী রেখে মারা যান।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট পংকজ কুমার রায়। তিনি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ১৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন দেবাশীষ সেন। পার্কভিউ হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

২০১৮ সালে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করা এডভোকেট দেবাশীষ সেনের মৃত্যুতে সিলেটের আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.