Sylhet Today 24 PRINT

অনলাইন পরিষেবা দিতে এটুআই প্রজেক্ট করেছেন জয় : বিভাগীয় কমিশনার

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৯

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশব্যাপী অনলাইন পরিষেবা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটুআই প্রজেক্ট চালু করেছেন। এর মাধ্যমে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। যা আগে শুধু আমরা শুনেই থাকতাম। এখন বাস্তবে দেখতে পাচ্ছি।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জে ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান অনলাইন ডিলিং লাইসেন্স সিস্টেম ও ছাদ কৃষি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় হবিগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.