Sylhet Today 24 PRINT

বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে এক মৃত্যু হয়েছে। ঘটনাটি গত ২৪ জানুয়ারী শনিবার বেলা দেড় টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পুর্ব বিরাইমপুর এলাকার বিরাইমপুর প্রাথমিক স্কুলের সামনে ঘটেছে

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ২৪ জানুয়ারী, ২০১৫


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে এক মৃত্যু হয়েছে। ঘটনাটি গত ২৪ জানুয়ারী শনিবার বেলা দেড় টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পুর্ব বিরাইমপুর এলাকার বিরাইমপুর প্রাথমিক স্কুলের সামনে ঘটেছে। শিশুটির নাম তানভীর আহমেদ আরাফাত (৬)। তার বাবা মো: জামাল মিয়া রাজমিস্ত্রির ঠিকাদার।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো আরাফাত তার বাসার সামনে বিরাইমপুর প্রাথমিক স্কুলের মাঠে খেলতে যায়। মাঠের এক কোনে একটি দোকানের পাশের ঘরে ব্যাটারি চালিত অটো রিক্সার চার্জের ঘর ছিল। খেলতে গিয়ে বলটি অটো রিক্সার চার্জের ঘরে চলে যায়। এসময় আরাফাত বল আনতে সে ঘরে গেলে সেখানে বিদ্যুতায়িত হয়ে যায়। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.