Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৫

"স্বাক্ষরতা আর দক্ষতা,টেকসই সমাজের মূলকথা" এই প্রতিবাদ্য নিয়ে বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার মুহাম্মদ রায়হানুল হারুণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য,পিআইও মেহেদী হাসান টিটু।

আলোচনা সভার পূর্বে এক বিশাল র‌্যালি উপজেলা মাঠ থেকে আরম্ভ হয়ে বড়বাজার চৌরাস্তা,শহিদ মিনার হয়ে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তা,কর্মচারি ও বিপুল সংখ্যক লোক অংশগ্রহন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.