জুড়ী প্রতিনিধি | ৩১ অক্টোবর, ২০১৯
মৌলভীবাজারের জুড়ীতে কাতারে বিদ্যুতায়িত হয়ে নিহত প্রবাসি জুনেদ আহমদের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) বিকাল সাড়ে ৩ মিনিটের সময় হোসেনাবাদ শাহী ইদগাহ মাঠে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জানাজার নামাজ পড়ান সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ হয়রত মাওলানা খলকু রহমান।
জুনেদের প্রথম নামাজের জানাজা কাতার হামাদ হাসপাতালের সামনে জুনের প্রথম নামাজের জানা অনুস্টিত হয়েছে।
জুনেদ আহমদ জুড়ী উপজেলাদিন সাগরনার ইউপির হোসেনাবাদ গ্রামের আব্দুল হান্নান এর ২য় ছেলে। প্রায় আড়াই বছর আগে তিনি কাতারে যান। গত ১৩ অক্টোবর কাতারে বিদ্যুতায়িত হয়ে জুনেদের মৃত্যু হয়। মৃত্যুর ১৮ দিন পর গত বুধবার রাতে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে জুনেদের লাশ দেশে আশে।