Sylhet Today 24 PRINT

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী: সিপিবি-বাসদ

ডেস্ক রিপোর্ট |  ০৮ সেপ্টেম্বর, ২০১৫

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়।

অদ্য ৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিপিবি জেলার প্রবীন নেতা বাদল করের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় অবস্থান কর্মসূচি চলাকালীন সমাবেশে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, যুব ইউনিয়ন জেলার সভাপতি খায়রুল হাসান, সিপিবি জেলার নেতা গোলাম রাব্বী ওয়াফী, উদীচী জেলার সংসদের সাধারণ সম্পাদক রতন দেব, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, মহানগর ছাত্রফ্রন্ট সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সভাপতি শ্রীকান্ত শর্মা প্রমুখ।

অবস্থান কর্মসূচি চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, সরকার জনমত ও বিশেষজ্ঞের মত উপেক্ষা করে গ্যাস এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী। বিশ্ব ব্যাংক -আইএমএফ’র পরামর্শে লুটপাটের উদ্দেশ্যেই গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি। প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়ে বর্তমান সরাকার একেরপর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে, যার সর্বশেষ উদাহরণ হল গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত।

বক্তারা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী ১৬ই সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের রাজপথে অবস্থান-অবরোধ কর্মসূচি পালনের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.