গোয়াইনঘাট প্রতিনিধি | ০৮ সেপ্টেম্বর, ২০১৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার, হত্যা, ডাকাতি ও ওয়ারেন্টভুক্ত আসামি আটক এবং উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গোয়াইনঘাট থানার এ.এস.আই বিনয় ভুষন চক্রবর্তী, এ.এস. আই মো:দুলাল আহাম্মদ এবং এ.এস.আই রফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় সিলেট পুলিশ লাইন হল রুমে আগষ্ট মাসের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা তাদের এই সম্মাননা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।