Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় বছর মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার হরিপুর বাজার বাস স্টেশন সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত উসমান আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বছর মিয়া মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে বাজারে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় নাম্বারবিহীন একটি পিকাআপ ভারতী থেকে অবৈধভাবে আনা গরু হরিপুর বাজারে নামিয়ে জৈন্তাপুর যাচ্ছিলো। এ সময় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজার বাস স্টেশন সংলগ্ন মসজিদের সামনে দ্রুতগামী এ পিকআপের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তামাবিল হাইওয়ে পুলিশের এএসআই ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.