দক্ষিণ সুরমা প্রতিনিধি | ০৮ সেপ্টেম্বর, ২০১৫
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সদরখলায় প্রতিষ্ঠিত ‘দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। ঐদিন বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির ফেলো, বাংলাদেশ ওভারসীজ সেন্টারের ট্রাস্টি ও দক্ষিণ সুরমা গণগ্রন্থাগার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।