Sylhet Today 24 PRINT

বড়লেখায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় কাঠালতলী শিক্ষা ও সেবা সংঘের উদ্যোগে নজরুল ইসলাম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুটি শিফটে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা চলে।

পরীক্ষায় উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়সহ মোট পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক একেএম আতাউর রহমান ও ও হল সুপারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আব্দুল আলিম এবং পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন শিক্ষক এমরান হোসেন নামুন।

পরীক্ষা চলকালে কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কামান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদর উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, শিক্ষক বদরুল হোসেন, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছয়ফুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.