Sylhet Today 24 PRINT

দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৯

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের বেকার জনগোষ্ঠিকে জনসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী মেনুফেস্টুর মধ্যে অন্যতম তরুণ সমাজকে বাংলাদেশের প্রভৃদ্ধি অর্জনে তারুণ্য নির্ভর ও দক্ষ জনসম্পদে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেক বেকার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ গ্রহণে এগিয়ে আসতে হবে। জীবনে প্রতিষ্ঠা লাভ করতে প্রশিক্ষণ অতীব জরুরী। তিনি প্রত্যেক তরুণ-তরুণীকে প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানে নিয়োজিত থাকার পাশাপাশি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

বিভাগীয় কমিশনার শুক্রবার বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে জেলা প্রশাসন সিলেট ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট আয়োজিত “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, যুব মেলা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ লিমিটেডের সভাপতি এটিএম সুয়েব, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজহারুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল, ধুবতারা সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আজির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ আল মেছবাহ, গীতা পাঠ করেন গোপাল দেবনাথ।

অনুষ্ঠানে সফল আত্মকর্মী আমজাদ হোসেন চৌধুরীকে নিয়ে নির্মিত ডকুমেন্টারী ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে যুবদের মধ্যে চেক ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.