Sylhet Today 24 PRINT

বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন

বড়লেখা প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বড়লেখা উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এসব অনুষ্ঠান হয়।

এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

বড়লেখা উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, সমবায়ী বেলাল আহমদ, সুজিহ চন্দ্র নাথ, অজিত রঞ্জন দাস প্রমুখ।

এর আগে সমবায় দিবস উপলক্ষে উপজেলা এলাকায় র‌্যালি বের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.