Sylhet Today 24 PRINT

জেলহত্যা দিবসে সিলেটে আওয়ামী লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |  ০৩ নভেম্বর, ২০১৯

জেল হত্যা দিবস রোববার (৩ নভেম্বর)। ১৯৭৫ সালের ওই দিনে কারাগারের ভেতরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের মাধ্যমে জাতীয় চার নেতাকে স্মরণ করা হবে। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সারাদেশের মত সিলেটেও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জেলহত্যা দিবসে রোববার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর বাদ জোহর হযরত শাহজালালের মাজার মসজিদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করেছেন শফিকুর রহমান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.