Sylhet Today 24 PRINT

পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রলীগের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৫

পুলিশের উপর জামায়াত শিবিরের হামলার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর দর্শনদেউড়ি থেকে প্রতিবাদ মিছিল বের করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুহেল আহমদ সাহেল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সহ-সভাপতি মইনুল ইসলাম ফয়সল, জিয়াউল হক জিয়া, শাহ্ আলম, একরামুল হাসান শিরন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, আশরাফ সিদ্দিকী, সম্পাদকমন্ডলির সদস্য আবুল কাসেম, নজির হোসেন লাহিন, উপ-সম্পাদক এমদাদুল হক জাহেদ, জুবায়ের আহমদ, সদস্য ইব্রাহীম আহমদ জেসি, কিশোয়ার জাহান সৌরভ, আলী হোসেন আলম, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাহিদ হাসান, ৪নং ওয়ার্ডের সভাপতি সাব্বির আহমদ, ১৭নং ওয়ার্ড সভাপতি বসির আহমদ রুবেল, ৫ নং ওয়ার্ড সভাপতি এহ্সান হাবিব শিপন, ৭ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সোবহান আহমদ মিলন, ১৪ নং ওয়ার্ডের সভাপতি রাবিব মুক্তাদির চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মামুন আহমদ, ১৫ নং ওয়ার্ড সভাপতি সোয়েব আহমদ শানু, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল সোহাগ, এহিয়া আহমদ সুমন, সৈয়দ হাসান রাব্বি, জাহাঙ্গীর আলম, আবু সালেহ মো. জকি খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.