Sylhet Today 24 PRINT

জাতির জনক ও চার নেতার প্রতি সিলেট আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |  ০৩ নভেম্বর, ২০১৯

জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের পক্ষেও থেকেও শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জেলহত্যার ঘটনায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় র্কার্যনির্বাহী কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার সহ-সভাপতি আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, মহানগরের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, জেলার যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নুরুল ইসলাম পুতুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলার যুব ও ক্রীড়া সম্পাদক রনজিত সরকার, মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র চলছিলো। এরই ধারাবাহিকতায় কারাগার অভ্যন্তরে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে খুন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগ সরকার এই হত্যাকাণ্ডের বিচার করেছে। তাই জেলহত্যা দিবসকে বাঙালি জাতির কালো দিবস হিসেবে আখ্যায়িত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.