Sylhet Today 24 PRINT

জাতীয় চার নেতার প্রতি সিলেট চেম্বারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক |  ০৩ নভেম্বর, ২০১৯

জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা ও সহ-সভাপতি তাহমিন আহমদ।

রোববার (৩ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শ্রদ্ধা জানান তারা।

চেম্বার নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার তিন মাসের মধ্যে জেলখানায় জাতীয় চার নেতা হত্যা বাঙালি জাতির দ্বিতীয় কলঙ্কময় অধ্যায়। তাদের মর্মান্তিক মৃত্যু এখনও বাঙালি জাতিকে কাঁদায়।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে জাতীয় চার নেতার অবদান বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে বলে মন্তব্য করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.