Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বেড়াতে গিয়ে তরুণী ধর্ষিত, গ্রেপ্তার ১

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে এক ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণীর মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কটালপুর মাঝপাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণী (১৯)। শনিবার রাতে গ্রামের সোনাহর আলীর ছেলে রুহেল মিয়া (২৭) তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং রুহেলকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ধর্ষণে অভিযুক্ত রুহেলকে গ্রেপ্তার করে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি রুহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.