Sylhet Today 24 PRINT

সিলেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে ধারণ করে সিলেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে পুলিশিং ডে উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক,  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবিরসহ বিভিন্ন থানার পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.