Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল স্বাদে অভিযান, জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অভিজাত মিষ্টির দোকান স্বাদে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই সাথে সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকা ভেজাল বিরোধী এ অভিযান চালানো হয়।

এসময় মিষ্টি ও মিষ্টিজাত খাবারে পোকা থাকা, দই রাখার পাত্রে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য না লেখা, পোড়া তেল দিয়ে খাদ্যপণ্য তৈরি করার অপরাধে শহরের কলেজ রোডের স্বাদ মিষ্টি নামে দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও রেবতী হোটেলকে এক হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করার দায়ে পৌর জোড়াপুলের পাশে মাতৃসেবা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.