Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় আ’লীগ নেতা নিহত

ওসমানীনগর প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৯

সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় রফিক মিয়া (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রফিক মিয়া বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  সকাল সাড়ে ৯টার দিকে তাজপুর কদমতলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন আওয়ামী লীগ নেতা রফিক মিয়া। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.