Sylhet Today 24 PRINT

সাদেক হোসেন খোকার মৃত্যুতে জেলা বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অভিবক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

সোমবার (৪ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, মহান মুক্তিযুদ্ধের অগ্রসেনানী বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী আদর্শের লড়াকু সৈনিক সাদেক হোসেন খোকার মৃত্যুতে দেশবাসী একজন খাটি দেশপ্রেমিক নেতাকে হারালো, যা কোনো দিন পূরণ হবার নয়। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.