Sylhet Today 24 PRINT

রবীন্দ্রনাথের সিলেট আগমনের শতবার্ষিকীতে সিসিকের র‌্যালির আয়োজন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

সিলেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবার্ষিকী উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য এ র‌্যালি বের করা হবে।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ নগরীর রবীন্দ্র অনুরাগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করবেন।

এতে নগরীর সকল রবীন্দ্র অনুরাগীদের র‌্যালিতে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.